সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

ইসলামী আন্দোলন শাহপরাণ পূর্ব থানা শাখার দাওয়াতী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৫ Time View

 

সিলেট প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহপরাণ (পুর্ব ) থানা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে পীর সাহেব চরমোনাই ঘোষিত দাওয়াতী মাস উপলক্ষে শাহপরান গেইটে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি কে এম ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম এমদাদুল হক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খান। উক্ত সভায় বক্তারা বলেন, দেশ আজ কঠিন সময় পার করছে, জনগনের জীবন আজ নাবিশ্বাস। দিন দিন দ্রব্যমুল্যের উর্ধ্বগতির কারনে মানুষ আজ দিশেহারা। বক্তারা আরো বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিলে সকলের উপস্থিত থাকার আহবান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit