বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

গাছে উঠে চেয়ারম্যান প্রার্থীর আত্মহত্যার চেষ্টা, একঘন্টার চেষ্টায় উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৫ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী সফিকুল ইসলাম আক্কেল নামে এক ব্যাক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের একঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।বুধবার (১৬ মার্চ) সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। সফিকুল ইসলাম আমঝোল এলাকার রমজান আলীর পূত্র।

জানা গেছে, সফিকুল ইসলাম নামে ওই ব্যক্তি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোতামারী ইউনিয়নে চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতিক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এসে প্রথমে একটি গাছে উঠে। পরে ওই গাছ থেকে বিদ্যুতের খুটিতে চলে যায়। এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। তবে কি কারনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সফিকুল তা জানা যায়নি।

নাম প্রকাশে অনেকে জানান, এর আগেও একদিন এরকম কাহিনী করেছেন। সম্ভবত নির্বাচনে হেরে তার মাথায় সমস্যা হয়েছে। যে কারনে প্রায় প্রায় এরকম ঘটনা ঘটিয়ে আসছেন তিনি। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সম্ভবত তিনি মানুষিকভাবে অসুস্থ্য। তা নাহলে এঘটনা কেউ ঘটাতো না।

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit