শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আটোয়ারীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৫ Time View

 

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ীতে এক অগ্নিকান্ডে গরু-ছাগল,ধান-চাউল সহ বিভিন্ন আসবাবপত্র ভূষ্মিভুত হয়েছে। অগ্নিকান্ড থেকে রেহাই পায়নি গবাদি পশুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ (থানা মসজিদ সংলগ্ন ) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাহেরুল ইসলাম প্রতিদিনের মতো দুটি গোয়ালঘরে পৃথক পৃথকভাবে দেশী ও বিদেশী গরু রাখেন।

আধাপাকা গোয়ালঘরে রাখতেন মালামালসহ দুটি খাসি ও দেশী তিনটি গরু ,আর পাকা গোয়ালঘরে রাখতেন বিদেশী গরুগুলো। মঙ্গলবার(১৫ মার্চ) রাতে হঠাৎ করেই আধাপাকা গোয়াল ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আধাপাকা গোয়ালঘরে রাখা মালামালসহ গবাদিপশু গুলো অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

এদিকে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে গোয়ালঘরে অগ্নিকা-ের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অপরদিকে পাকা গোয়ালঘরে রাখা বিদেশী গরুগুলো অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। অগ্নিকা-ের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম সহ জনপ্রতিনিধিরা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit