রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

খালেদা জিয়ার আবেদনে আজই মতামত দেবে আইন মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৯৯ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদনে আজই মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য খালেদা জিয়ার পরিবার যে আবেদন করেছে সে বিষয়ে আজই (বুধবার) আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তার পরিবার আরেকটা দরখাস্ত করেছেন, মেয়াদ বৃদ্ধির। সে দরখাস্ত আমার কাছে আসছে। আমরা মতামত পাঠিয়ে দেব। সেই সিদ্ধান্ত জানতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। কবে নাগাদ সিদ্ধান্ত জানা যাবে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, আজই যাবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কী হবে জানতে চাইলে আনিসুল হক বলেন, এমনিতে আইনি মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে তা প্রধানমন্ত্রীর কাছে যায়। তবে আমার মনে হয় না এটা আর প্রধানমন্ত্রীর কাছে যাবে। কারণ গতবার যেটা দিয়েছিলাম, সেটা প্রধানমন্ত্রীর কাছে যায়নি।

এ নিয়ে পঞ্চমবারের মত খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হল। সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit