শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬

মনিরামপুরে সহকারি শিক্ষকের হামলায় প্রধান শিক্ষক রক্তাক্ত,তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৩৯ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে স্কুলে ক্লাশ নেওয়ার জন্য বার বার তাগিদ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চেয়ার নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিটের অভিযোগ পাওয়া গেছে অহেদুজ্জামান জিবুল নামে এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে যাওয়াসহ গুরুতর আহত হয়। পরে প্রধান শিক্ষককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। ফলে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে তিনজন সহকারি শিক্ষা অফিসারের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।অন্যদিকে ন্যাক্কারজনক এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ফুসে উঠেছে।

বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হোসেন জানান, অধিকাংশ সময়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু ক্লাশ না নিয়ে লাইব্রেরিতে(অফিস) বসে মোবাইল ফোন নিয়ে আড্ডায় ব্যস্ত থাকেন। তিনি জানান, রোববার সহকারি শিক্ষক জিবলুর প্রথম ও পঞ্চম শ্রেণীতে পাঠদানের কথা ছিল। কিন্তু তিনি ক্লাশে না গিয়ে অফিসে বসে মোবাইল ফোন নিয়ে আড্ডায় মেতেছিলেন। এ সময় প্রধান শিক্ষক তাকে ক্লাশ নেওয়ার জন্য বার বার চাপ প্রয়োগ করেন। প্রত্যক্ষদর্শী দুইজন সহকারি শিক্ষক আনিচুর রহমান ও ডলি রানী বিশ্বাস জানান, রোববার দুপুর দেড়টার দিকে তারা(সহকারি শিক্ষকরা) প্রধান শিক্ষক রেজাউল হোসেনের সাথে বৈঠকে বসে নতুন ক্লাশ রুটিন তৈরি করেন। কিন্তু এ রুটিনে ক্লাশ বন্টন নিয়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু আপত্তি করেন। পরে প্রধান শিক্ষক দুপুরের খাবার খেতে বসেন।

প্রত্যক্ষদর্শী দুইজন সহকারি শিক্ষক জানান, এ সময় ক্ষিপ্ত হয়ে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু চেয়ার নিয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেন। এতে প্রধান শিক্ষকের মাথা ফেটে যায়। পরে প্রধান শিক্ষককে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে হামলাসহ মারপিটের অভিযোগ অস্বীকার করে সহকারি শিক্ষক অহেদুজ্জামান জিবলু জানান, প্রধান শিক্ষকের সাথে তার কোন ঝগড়া হয়নি।

অপরদিকে ম্যানেজিং কমিটির সভাপতি পারভীনা খাতুন প্রধান শিক্ষকের ওপর হামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস জানান, হামলার ঘটনায় প্রধান শিক্ষক রেজাউল হোসেন বাদি হয়ে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিকে সহকারি শিক্ষা অফিসার জহির উদ্দিন, ড.তৌহিদুর রহমান নুরুন্নবী ও নাজমুল হাসানের সমন্বয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্তটিমের সদস্য ঢাকুরিয়া ক্লাষ্টারের দায়িত্বে থাকা সহকারি শিক্ষা অফিসার ড.তৌহিদুর রহমান নুরুন্নবী জানান, নিরপেক্ষ তদন্ত করে দু একের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit