বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস

নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭৩ Time View

 

ডেস্ক নিউজ : আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ৯ রানে পরাজিত করে প্রথম জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী পাকিস্তানকে পরাজিত করায় দলের সব খেলোয়াড়, কোচ ও নারী ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সোমবার হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয় ম্যাচটি। আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে রেকর্ডই গড়ে ফেলেন বাংলাদেশ নারীরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেন বাংলাদেশের মেয়েরা, যা নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit