বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ইউক্রেনে রুশ সেনার গুলিতে সাংবাদিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১২ Time View

 

ডেস্ক নিউজ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বলি হলেন সাংবাদিক। রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক আমেরিকান সাংবাদিকের। আহত হয়েছেন আরও একজন। এমনই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

‘নিউ ইয়র্ক টাইমস্’- এর দাবি, মৃত সাংবাদিক তাদের সাবেক কর্মী। রুশ সেনার গুলিতে তার মত্যু হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পুলিশ প্রধান জানাচ্ছেন, মৃত সাংবাদিকের নাম ব্রেন্ট রিনাড। এ ছাড়া আহত হয়েছেন আরও এক জন সাংবাদিক। ইরপিনে এই দু’জন সাংবাদিকের উপর গুলি চালিয়েছে রুশ সেনা।

ড্যানিলো শ্যাপোভালভ নামে এক চিকিৎসক জানিয়েছেন, দুই গুলিবিদ্ধ হওয়া ব্যক্তির চিকিৎসা করেন তিনি। এদের একজনের মৃত্যু হয়েছে। ব্রেন্ট রিনাড নামে মৃত সাংবাদিকের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে জানা যাচ্ছে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ঘরবাড়ি ছেড়ে পালানো সাধারণ মানুষের কথা নিয়ে বিভিন্ন প্রতিবেদন লিখেছেন। 

বিশেষত, শরণার্থীদের সমস্যা তুলে ধরতেন। এইচবিও, এনবিসি, ডিসকভারি, পিবিসি এবং ভাইস নিউজের মতো সংবাদ সংস্থা ও চ্যানেলে কাজ করেছেন ওই সাংবাদিক। সাংবাদিকতা, চিত্র সাংবাদিকতার পাশাপাশি ছবিও বানাতেন ব্রেন্ট রিনাড। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit