সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী- ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১২২ Time View
জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ি জেলার কর্মরত পেশাজীবি সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম,র সাথে মতবিনিময় সভা অনুষ্টিত। রোববার ( ১৩ মার্চ ২০২২ইং ) দুপুরের দিকে  খাগড়াছড়ি সদর জোনের হলরুমে খাগড়াছড়ি জেলায় কর্মরত  পেশাজীবি সাংবাদিকদের সাথে  মতবিনিমিয় খাগড়াছড়ি রিজিয়নের নবাগত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, অস্ত্রের চেয়ে কলম অনেক বেশি শক্তিশালী। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাহাড়ে শান্তি,সম্প্রীতি অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে কমল সৈনিকরা। বাংলাদেশ সেনাবাহিনী শান্তি,শৃঙ্খলা,নিরাপত্তাসহ পাহাড়ের মানুষের আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমনসহ দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। 

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার আরো বলেন, সেনাবাহিনী পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করে দেশের অখন্ডতা ধরে রাখতে কাজ করছি। তাই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে জানিয়ে তিনি জেলায় কর্মরতদের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি,সম্প্রতি অক্ষুন্ন রাখতে ষড়যন্ত্রকারীদের সকলকে আরো সচেতন থাকার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলার ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্ণেল সর্দার ইসতিয়াক আহমেদ,খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: সাইফুল ইসলাম সুমন,খাগড়াছড়ি রিজিয়নের  মেজর মোহাম্মদ জাহিদ হাসান,  জি এস ও -২, জোন উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান,দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য,নুরুল আজমসহ কর্মরত অন্যান্য সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit