শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আ’লীগ নেতারাই বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেটের প্রধান, যে কারনে দেশে চলছে নিরব দুর্ভিক্ষ——-দুলু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৯৭ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : আ’লীগ সরকারের বাজারেরর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এর প্রধান কারণ হচ্ছে বাজারের সিন্ডিকেট। আর এই সমস্ত সিন্ডিকেটের প্রধান হচ্ছে আওয়ামী লীগের নেতারা। সারাদেশে প্রকৃতপক্ষে নীরব দুর্ভিক্ষ চলছে। কিন্তু মানুষ বলতে পারে না। সারাদেশে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।
রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা যুবদল জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তিনি বলেন, আজকে বাংলাদেশে যত চাঁদাবাজি, যত ঘুষ খাওয়া সব কিছুর মূলহোতা আওয়ামী লীগ। তারা সারাজীবন যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করেছে। ১৯৭২-৭৫ সাল একই অবস্থা ছিল এবং তাদের অযোগ্যতা, দুর্নীতির কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। সেই ৭৫ সালের কাছাকাছি এখন আমরা অবস্থান করছি।
দুলু আরও বলেন, শেখ হাসিনা দুবাই যাওয়ার আগে বলেছিলেন, করোনাকালে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম সব জায়গায় বেড়েছে। আমরা তার কাছে জানতে চাই, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ কবে থেকে শুরু হলো? আর কবে থেকেই দেশের মানুষ চিৎকার করছে যে, তেলের দাম কমাও, চালের দাম কমাও, ডালের দাম কমাও, আমরা আর পারছি না।
রাতের অন্ধকারে ক্ষমতায় আসা এই সরকারকে হটানো ছাড়া আর কোন বিকল্প নাই। তাই আসুন খালেদা জিয়ার ডাকে আগামীতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদি সরকারকে টেনে হিচরে ক্ষমতার মসনদ থেকে নামাতে হবে বলে জানান দুলু। লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ যুবদলের নেতাকর্মীরা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit