সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সানি লিওনের ভিসা আবেদন বাতিলের কারণ জানালেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় বলিউড অভিনেত্রী সানি লিওনের ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘দশম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পীদলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওন। কিন্তু তাঁর সানি লিওন নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল।

এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তাঁর বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়। ’উল্লেখ্য, সানি লিওনের আসল নাম কারেনজিৎ কৌর ভোহরা। তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্রশিল্পের খারাপ দিন কেটে গেছে। এবারের আয়োজনে বিশ্বের ১৯৬টি দেশ থেকে জমা হয়েছিল একুশ শতাধিক ছবি। এসব ছবির মধ্য থেকে ৪০টি দেশের ১৪০টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit