রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে শনিবার বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৬৭ Time View
বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আখাউড়া উপজেলা  আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আগামী ১২ মার্চ শনিবার বন্ধ থাকবে দেশের অন্যতম রপ্তানীমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম। ইতিমধ্যে সবধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে শুক্রবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদ শফিকুল ইসলাম জানান, শনিবার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টের প্রধান উপদেষ্টা, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন।সম্মেলন তার পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিকরা অংশগ্রহণ নেবেন।

সেজন্য বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।তিনি আরও বলেন, ‘বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে। ১৩ মার্চ থেকে সব কার্যক্রম পুণরায় চালু হবে। তবে স্থলবন্দর বন্ধ থাকাকালে দুই দেশের পার্সপোটধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।

কিউএনবি/অনিমা/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit