সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

‘সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেখাতে হবে আমরা জিয়ার সৈনিক’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৯৭ Time View

 

ডেস্কনিউজঃ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেখাতে হবে আমরা জিয়ার সৈনিক । দুঃশাসন ও দুর্নীতি থেকে জনগণকে মুক্ত করে সুশাসন দিতে হবে।

সরকারের আর বেশি দিন সময় নেই। সত্যের জয় হবেই। ভয়ের কোনো কারণ নেই। বিএনপির দায়িত্ব দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। তাই যুদ্ধ করেই সরকারের পতন ঘটাতে হবে।

শুক্রবার বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বগুড়া সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার ১১টির মধ্যে ১০ ইউনিয়নের ৭২০জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলী আজগর তালুকদার হেনা।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির চট্টগাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মিসেস শামা ওবায়েদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল ও মোশারফ হোসেন এমপি, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন ও লাভলী রহমান, বিএনপি নেতা এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, নাজমা আকতার, জাহাঙ্গীর আলম, সরকার মুকুল, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সৈয়দ জহুরুল আলম, মাহিদুল ইসলাম গফুর, শামীম রেজা শামীম প্রমুখ।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন কাউন্সিলররা।

আগামীকাল শনিবার বগুড়া শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শহরের কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এতে স্থায়ী কমিটির সদষ্য গয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথি থাকবেন।

কিউএনবি/বিপুল/ ১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit