সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

কথা একটাই, সরে যাও: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১৮৮ Time View

 

ডেস্ক নিউজ : সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর কোনো কথা নয়; একটাই কথা। এখন সরে যাও। অনেক হয়েছে।’শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়ে মোটা মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আগে মায়েরা বলত— ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। মানে বর্গির কথা শুনলে সন্তানরা ভয় পেত। বর্তমান সরকার (আওয়ামী লীগ) বর্গির সরকার। এই সরকারের গায়ের চামড়া গণ্ডারের চেয়ে মোটা। সারা দেশের মানুষ বলছে— সব কিছুর দাম বেড়ে গেছে, আমি আর পারছি না। কিন্তু সরকারের কিছু যায় আসে না। তারা বলছে, সব কিছু ঠিক আছে। উন্নয়ন তো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা কারও দয়ায় স্বাধীনতা পাইনি। আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে বাংলাদেশের সব মানুষ অংশগ্রহণ করেছিল। লাখ লাখ মানুষ শহিদ হয়েছে। আমাদের মা–বোনেরা সম্ভ্রম হারিয়েছিল। দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করেছিলাম এই বাংলাদেশের জন্য নয়।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন? নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার দিয়ে দেখেন না, আওয়ামী লীগ ডোবে নাকি বিএনপি ডোবে। মানুষ আপনাদের সব রাজনীতি বুঝে গেছে। এ জন্য অতীতে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে, তারা বলতে শুরু করেছে—আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের নেতা টিএস আইয়ুব, মামুনুর রশীদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit