শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

খেলার মাঠ সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে : শেখ তাপস

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো সার্বক্ষণিক উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর শামসাবাদ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শেখ তাপস বলেন, ‘আমরা চাই খেলাধুলার মাঠগুলো আমাদের সন্তানদের জন্য যেন উন্মুক্ত থাকে। সকাল-বিকাল-রাত তাদের যখন মন চাইবে তারা যেন এসে খেলাধুলা করতে পারে। সেভাবেই আমি নির্দেশনা দিয়েছি। এই খেলার মাঠগুলো যেন অবশ্যই সার্বক্ষণিক উন্মুক্ত থাকে। তাদের যখন যাদের মান চাইবে তারা এসে খেলবে। ‘মেয়র বলেন, ‘শামসাবাদ মাঠের উন্নয়নকাজ দীর্ঘদিন ধরে সম্পন্ন হচ্ছে না। সেটার অগ্রগতি পর্যালোচনা করার জন্য আজ আমি শামসাবাদ মাঠ পরিদর্শনে এসছি। আমরা আশাবাদী, আগামী জুনের মধ্যে এ কাজটি সম্পন্ন হবে। এরপর খেলাধুলার জন্য মাঠটি আমরা উন্মুক্ত করে দেব। ‘

এ সময় মশা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘আপনারা যদি গত বছরের সাথে তুলনা করেন তাহলেই সামগ্রিক চিত্রটা খুবই পরিষ্কার হবে। গত বছরের মার্চ মাসের এ রকম সময়ে আমি বলেছিলাম ১৪ তারিখের পরে মশা নিয়ন্ত্রণে আসবে। সেটা নিয়ন্ত্রণে এসেছিল। সেই তুলনায় এবার জানুয়ারিও পার হয়েছে, ফেব্রুয়ারিও পার হয়েছে। আমরা মার্চের মাঝামাঝি চলে এসেছি। এবার এখন পর্যন্ত আমাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ‘এর আগে মেয়র ৬৫ নম্বর ওয়ার্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খাল এবং সায়েদাবাদ লেভেলক্রসিং সংলগ্ন ওয়ান্ডারল্যান্ড পার্ক পরিদর্শন করেন।

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, কাউন্সিলরদের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মান্নান, ৪০ নম্বরের আবুল কালাম আজাদ, ৬৫ নম্বরের মো. সামসুদ্দিন ভূঁইয়া, সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফা ইয়াসমিন লাকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন মুন্সি আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit