শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

অন্যায়ের ভারেই সরকারের পতন অত্যাসন্ন: ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

ডেস্ক নিউজ : ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে বাংলাদেশ ডুবে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার জবাবদিহি অদৃশ্য করেছে লুটপাটের রাজত্বকে নিষ্কণ্টক করার জন্য। অনাচার-অবিচারের এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনাতিপাত করছে। এক ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে দেশ। সরকারের অন্যায়ের বোঝা এতো বেশি হয়েছে যে, এর ভারেই সরকারের পতন অত্যাসন্ন। জনগণ আর বসে থাকবে না, গণআন্দোলনে ভেসে যাবে ‘অবৈধ’ শাসকগোষ্ঠী।

ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ও তাদের পেটোয়া বাহিনী থেকে কেউ নিরাপদ নয়। মানুষের জান-মালের নিরাপত্তা অনিশ্চিত। দেশজুড়েই চলছে সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডব। বিরোধী দলসহ ভিন্নমতের মানুষদের কন্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো।

এদের দ্বারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষসহ সাধারণ জনগণ। জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার জন্যই এদের বিকৃত ক্ষমতাক্ষুধায় দেশে বিরাজ করছে এক ভীতির পরিবেশ। এরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, অবৈধ শাসনকে প্রলম্বিত করার জন্য।ফখরুল বলেন, অবিলম্বে ফুলগাজী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবু ইউসুফ এবং দাগণভূঁইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা এবং তাদেরকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দুস্কৃতকারীদের শাস্তির জোর দাবি করছি। 

 

 

কিউএনবি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit