রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

নারীর সমঅধিকার নিশ্চিত হলেই দেশ উন্নত হবে: জিএম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নারী পুরুষের সমঅধিকার নিশ্চিত হলেই দেশ যথার্থভাবে উন্নত হবে। তিনি আরও বলেন, দেশে মোট জনগোষ্ঠির মধ্যে অর্ধেক নারী সমাজ যদি বৈষম্যের শিকার হয় তাহলে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। অথচ আমাদের দেশের নারী সমাজ সব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং তাদের সমানভাবে জাতীয় উন্নয়নের কাজে লাগাতে হবে।

জিএম কাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপামর নারী সমাজের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, নারীদের সমঅধিকার নিশ্চিত করতে হলে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোটার মধ্যে আবদ্ধ থেকে নয়। নিজেদের যোগ্যতা দিয়েই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। বর্তমানে সব ক্ষেত্রেই নারীরা ভালো করছে। তারা শিক্ষা-দীক্ষায় পুরুষের থেকেও এগিয়ে যাচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে ভালো করছে, রাজনীতিতে ভালো করছে, প্রশাসনিক কাজে দক্ষতার পরিচয় দিচ্ছে। এমনকি দেশ রক্ষার কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপরও তাদের পিছিয়ে থাকার কারণ থাকতে পারে না। 

তিনি বলেন, নারীদের এগিয়ে আসতে হবে। সমতা না পাওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টি নারী অধিকার আদায়ে সব সময় পাশে থাকবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক নাজমা আকতার এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, হেনা খান পন্নী, নাজনীন সুলতানা, অ্যাডভোকেট লাকী বেগম। 

মহিলা নেত্রীদের মধ্যে বক্তব্য দেন- নিগার সুলতানা রানী, নুরুন্নাহার বেগম, মাহমুদা রহমান মুন্নি, ডা. সেলিনা খান, শাহনাজ পারভীন, রীতু নূর, হাসনা হেনা, রোখসানা, শ্রাবনী চাকমা, বকুল, মিনি খান, তানজিন আহমেদ মিনা, জেসমিন নূর প্রিয়াংকা, সীমানা আমীর, রেশমী, সৈয়দা মেহেরুন্নুসা হিয়া। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মোস্তফা, শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন, কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান বিপুল, লোকমান ভূঁইয়া রাজু, শারমীন পারভিন লিজা, আসমা আক্তার রুমী, মিথিলা রওয়াজা, তাসলীমা আকবর রুনা, জোনাকী মুন্সি, জোসনা আক্তার, আমেনা হাসান, সাদিয়া শারমিন রুমী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit