বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

পেশাদার সেনাদেরই ইউক্রেনে পাঠানো হচ্ছে: পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধে তিনি অপেশাদার বা সংরক্ষিত যোদ্ধাদের পাঠাবেন না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে একটি ভিডিও বার্তায় পুতিন বলেছেন, ‘আমি গুরুত্ব দিয়ে বলছি, যারা সামরিক বাহিনীকে নিয়োগপ্রাপ্ত নন, তাদের এই যুদ্ধে ডাকা হয়নি বা ডাকা হবেও না। এখানে শুধু পেশাদার সামরিক সদস্যরাই কাজ করছে।’

অন্যদিকে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ তালিকাভুক্ত হচ্ছে।খবর বিবিসির। যুদ্ধে যে সৈনিক এবং কর্মকর্তারা অংশ নিচ্ছেন, তাদের ‘মা, স্ত্রী, বোন, বধূ এবং বান্ধবীদের’ প্রতি ভিডিও বার্তায় সহমর্মিতা জানান পুতিন। তিনি বলেন, আমি উপলদ্ধি করতে পারছি, প্রিয়জনদের জন্য আপনারা কতটা উদ্বেগে আছেন। এই নারীদের ‘আনুগত্য, নির্ভরযোগ্যতা এবং সহায়তার’ বিষয়টি তার বক্তব্য জুড়ে উঠে এসেছে।

পুতিন বলেন, আমাদের প্রিয় নারীরা, আপনাদের সংবেদনশীলতা, সহানুুভূতি এবং অতিমানবিক উদারতার মাধ্যমে বিশ্বকে আরও ভালো এবং দয়াময় করে তুলেছেন, সেজন্য ধন্যবাদ। তবে ২৪শে ফেব্রুয়ারি দ্যা ইনসাইডার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, হামলার আগে আগে রাশিয়ায় অনেককে সামরিক বাহিনীতে নাম লেখাতে বাধ্য করা হয়েছে।তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit