সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি ১২ এপ্রিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮০ Time View


ডেস্ক নিউজ :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার শুনানি আবারও পিছিয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নং ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আগামী ১২ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এদিন খালেদা জিয়ার পক্ষে এ মামলায় অব্যাহতির (ডিস চার্জ) আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ১২ এপ্রিল শুনানির পরবর্তী দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এর মধ্যে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন মারা যাওয়ায় তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, আসামিদের মধ্যে গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারাগারে আছেন। বাকিদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিন শুনানির সময় গিয়াসউদ্দিন আল মামুন ও অন্য ২ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit