সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সরকার পতনে সময়ক্ষেপণ করতে চাই না : ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ : খালেদা জিয়ার মুক্তিসহ দুই দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আর সময়ক্ষেপণ করার সুযোগ নেই। সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে তাদের পরাজিত করার উদ্যোগ নিতে হবে।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরামের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবির কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের দাবিগুলো খুব পরিষ্কার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এর কোনো বিকল্প নেই। নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন পরিচালনার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।  

বাংলাদেশকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকারের আর কোনো অধিকার নেই এদেশে রাষ্ট্র পরিচালনা করার। তাই এই মুহূর্তেই হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেওয়া উচিত। একই সঙ্গে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা দেওয়া উচিত। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ এ দেশকে মুক্ত করতে সক্ষম হব।

তারেক রহমানের গ্রেপ্তার কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এটা দীর্ঘকালের চক্রান্ত ছিল। তারেক রহমানের বিরুদ্ধে যত মিথ্যা মামলা একটার পর একটা দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit