শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার এআই তারকাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো মাথাব্যথা নেই: মারিওন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

শতক হাতছাড়া করলেন লাবুশানেও

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৯৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : গতকাল ৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ফিরেছিলেন ৯৭ রানে। আজ টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরি হাতছাড়া করেছেন আরেক অজি ব্যাটার মার্নাস লাবুশানে। শাহিন শাহ আফ্রিদির বলে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ৯০ রান করা লাবুশানে।

১৫৮ বলে ১২টি চারে লাবুশানে তার ইনিংসটি সাজিয়েছিলেন। প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ৩ উইকেটে ৩ রান। স্টিভ স্মিথ ৪৪ ও ট্রাভিস হেড ৮ রানে ব্যাট করছেন।  ওপেনিংয়ে খাজার সঙ্গী ওয়ার্নার খেলেছেন ৬৮ রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে সাজিদ খান, নোমান আলী ও শাহিন শাহ আফ্রিদি একটি করে উইকেট পেয়েছেন। মাঠ ভেজা থাকার কারণে আজ চতুর্থ দিনের খেলা লাঞ্চ বিরতির পর শুরু হয়।

এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। আজহার আলীর ১৮৫ ও ইমাম-উল-হকের ১৫৭ রানের ওপর ভর করে ৪ উইকেটে ৪৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাবর আজমের দল। দুদলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ১২ মার্চ থেকে করাচিতে শুরু হবে। আর লাহোরে তৃতীয় টেস্ট শুরু হবে ২১ মার্চ। সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।    

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit