সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

স্বাধীনতাবিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৯২ Time View

 

ডেস্ক নিউজ : স্বাধীনতাবিরোধী অপশক্তি এখনো দেশে যে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবেলা করা হবে। তিনি বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিল, ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় বর্তমানেও একই ঐক্য প্রয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit