শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আমরা কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র না: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

ডেস্ক নিউজ : বাঙালি কারও চোখ রাঙানোতে দমে যাওয়ার পাত্র নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি সোমবার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গবন্ধু কর্নারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিকূল পরিবেশেও বাঙালি ঘুরে দাঁড়াতে পারে।

আমরা বিজয়ের জাতি। আমরা অর্জন করতে পারি। কারও চোখ রাঙানোতে আমরা দমে যাওয়ার পাত্র না। ’বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি এমন একটি ভাষণ যেটি জাতিসংঘে লিপিবদ্ধ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এটি সম্ভব হয়েছে। জাতিসংঘের যতটি ভাষা রয়েছে সবগুলো ভাষায় এটি লিপিবদ্ধ করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরো বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে আমাদের ৮১টি মিশনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়। বহু লোককে এর সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। বিদেশে আমাদের অনেক বাঙালি বসবাস করছেন। তাদের বলেছি, তারা যেন স্বেচ্ছায় উদ্যোগ নিয়ে এ দিবস পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাঙালির স্বাধীনতার জন্য বড় শক্তি নয়, অন্যান্য স্বাধীনতাকামী লোকদের জন্যও বড় রকমের অনুপ্রেরণা।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit