শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

কান্নায় ভেঙে পড়লেন রিকি পন্টিং

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : সদ্য প্রয়াত কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। রোববার শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। 

এসময় তিনি বলেন, শেন ওয়ার্নের এই খবর শুনে হতবাক হয়েছিলাম এবং আমি এখনও এই খবর বিশ্বাস করতে পারছি না। 

উল্লেখ্য, কিংবদন্তী অজি লেগ-স্পিনার শেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সে সন্দেহভাজন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার মারা গেছেন। এসময় তিনি থাইল্যান্ডে নিজের বাংলোতে অবস্থান করছিলেন। তার মৃত্যুর খবরে শোকাহত হয়েছে বিশ্ব ক্রিকেট।

অজি ব্যাটিং তারকা পন্টিং জানান, তিনি যখন এই খবরটি শুনেছিলেন, তখন তিনি পুরোপুরি হতবাক হয়েছিলেন। তিনি মোটেও এই খবরটিকে বিশ্বাস করতে পারেননি। 

পন্টিং বলেন, ‘সবার মত আমিও খুব অবাক হয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই একটা মেসেজ পেলাম। আমাকে নেটবলের জন্য আমার মেয়েকে নিয়ে যেতে হয়েছিল। এরপর যখন এই খবরটা শুনলাম, কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই খবর বিশ্বাস করতে আমার কয়েক ঘণ্টা সময় লেগেছিল। তিনি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। বছরের পর বছর ধরে আমরা অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছি। অস্ট্রেলিয়ার প্রতিটি তরুণ ক্রিকেটারই তার মতো সাহসী লেগ স্পিনার হতে চেয়েছিলেন। তার চেয়ে ভালো চ্যালেঞ্জিং বোলার দেখিনি। স্পিন বোলিংয়ে এক নতুন বিপ্লব এনেছিলেন তিনি।’

অস্ট্রেলিয়া জাতীয় দলে রিকি পন্টিংয়ের নেতৃত্বে শেন ওয়ার্ন অনেক স্মরণীয় পারফরম্যান্স করেছেন। তাইতো শেন ওয়ার্নের খবর শুনে তাই চোখের জল ধরে রাখতে পারেননি পন্টিং।

শেন ওয়ার্ন অস্ট্রেলিয়ার হয়ে মোট ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮টি উইকেট নিয়েছিলেন। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে ২৯৩টি উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। 

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না পেলেও বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলেছেন ওয়ার্ন। আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসকে শিরোপা পাইয়ে দেয়া কোচ কাম অধিনায়ক ওয়ার্ন খেলেছিলেন আরও তিনটি আসর।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit