মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ছাত্রদলের সমাবেশে বিশৃঙ্খলা, ফখরুলের ক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সর্ব সাধারণের ক্রয় ক্ষমতায় নাগালে রাখার দাবিতে সমাবেশ করেছে ছাত্রদল। সমাবেশে দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যে শুরু করার পর পরই মঞ্চের সামনে ছাত্রদলের দুই কর্মীর মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হয়। এতে মঞ্চের সামনে বিশৃঙ্খলা পরিস্থিতি দেখা দেয়।

কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মির্জা ফখরুল বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এতো সুশৃঙ্খল সমাবেশ। কিন্তু তোমরা তোমাদের নিজেদের ধৈর্য হারিয়ে ফেললে সেটা এই দলের জন্য ভালো হবে না, বসো। অনেকক্ষণ বক্তৃতা হয়েছে তো, আমরা সবাই বিরক্তি হয়ে পরেছি- ঠিক কি না? তাই না?’ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ২৫ মিনিট পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মির্জা ফখরুলের বক্তব্যের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মী এবং ঢাকা পশ্চিম ছাত্রদলের এক কর্মীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনায় সমাবেশের সমানে বিশৃঙ্খলা হয়। সমাবেশে একটা উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের পরিস্থিতি তুলে ধরে ফখরুল বলেন, আজকে আমার অবস্থা হয়েছে সেই রকম। সবাই বড় বড় শিল্পীরা গান করেছেন, বক্তৃতা করেছেন। এতো সুন্দর বক্তব্য রেখেছেন যে, মন্ত্র মুগ্ধের মতো শুনেছেন। আর আমি যখন বক্তব্য রাখতে যাচ্ছি, তখন আমি দেখছি- এখানে সবাই অস্থির হয়ে গেছেন। এখন আর কারো ধৈর্য নেই। এটাও কিন্তু একটা বিজ্ঞান? প্রত্যেকটি মানুষের মনোযোগ একটা বিজ্ঞান। এটা কিছুক্ষণ থাকে, তারপর আর থাকে না।  

দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, মূল্যবৃদ্ধির পিছনে একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে- আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতি। আজকে তারা দুর্নীতি করে ফুলেফেপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেনো? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তারা বেশিভাগই হচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী। আজকে এই গ্যাসের বাড়ছে কেনো? কারণ যে এলপিজি গ্যাস বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছে, তাদের (সরকার) একমাত্র শিল্প উপদেষ্টা এর সঙ্গে জড়িত। সুতরাং মূল্যবৃদ্ধির একটাই কারণ, সেটা হচ্ছে- এই সরকারের দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। সেই সাথে তাদের অযোগ্যতা অপদার্থতা।

আজকে আর অন্য কোন পথ নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে আজকে আটক করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। আজকে ভয়াবহ একটি সরকার, যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে- তাদেরকে সরাতে হবে। আর একটা গভীর চক্রান্ত আছে। সেই চক্রান্ত হচ্ছে, এদেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা একটা রাজতন্ত্র চালাবে।  

নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ও মুক্ত সমাজের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম। আমাদেরকে সেই মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে আজকে আবার সকল মানুষকে ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজন হলে আরো একবার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এদেশকে মুক্ত করতে হবে। সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯ থেকে ব্যানার ও ফেসন্টুনসহ খন্ড খন্ড মিছিল নিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা প্রেসক্লাবে সমাবেত হতে শুরু করেন। মিছিল থেকে তারা খালেদা জিয়ার মুক্তিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।

এদিকে সমাবেশকে ঘিরে প্রেসক্লাবসহ এর আশপাশের এলাকার কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলার বাহিনীসহ অতিরিক্তি পুলিশ সদসদেরও মোতায়েন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit