সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সরকারের সবুজ সংকেত পেলে যে আবেদন করতে পারে বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ বাড়াতে শিগগিরই আবারও আবেদন করবে তার পরিবার। আগামী ২৪ মার্চের আগে যে কোনো সময় এ আবেদন করা হবে। তবে এবার সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে মুক্তির মেয়াদ বাড়ানোর সঙ্গে সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিশেষ আবেদনও করা হতে পারে। খালেদা জিয়ার পরিবার ও বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধিতে এ সাজা স্থগিত দেখিয়ে এ পর্যন্ত চার দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ তার মুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম গণমাধ্যমকে জানান, আবেদন তো করতেই হবে। তবে কবে আবেদন করা হবে তা এখনো ঠিক হয়নি। শামীম (শামীম ইস্কান্দার) বিষয়টি দেখছেন। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করাই আছে। কিন্তু তারা অনুমতি দিচ্ছে না। এখন কী করা যায় দেখি। 

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনের একটি নমুনা তৈরি আছে। আগের আবেদনের যে কপি আছে তাতে তারিখসহ কিছু বিষয় পরিবর্তন করা হবে। পরিবারের পক্ষ থেকে সেলিমা ইসলামের স্বাক্ষর নিয়ে যে কোনো দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হবে। তবে এবার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে খালেদা জিয়ার চিকিৎসার মেডিকেল রিপোর্টগুলো আবেদনের সঙ্গে যুক্ত করা হবে। চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে সরকারের অনুমতির জন্য নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে পরিবার ও দল। উদ্যোগটি কার্যকর হবে তা নির্ভর করছে সরকারের সবুজ সংকেত পাওয়ার ওপর।

এদিকে গুলশানের বাসভবন ফিরোজাতে থাকা খালেদা জিয়ার অসুস্থতা আগের তুলনায় বেড়েছে। তার পা ফুলে গেছে। ফলে সাবেক এ প্রধানমন্ত্রীর হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে। বিষয়টি জানিয়ে সেলিমা ইসলাম বলেন, চিকিৎসকরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit