বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

২০ হাজার টাকায় এনআইডি কার্ড রোহিঙ্গাদের!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

 

ডেস্ক নিউজ :  চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মামলায় রিমান্ডে থাকা নির্বাচন কমিশনের (ইসি) অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর বয়ান উদ্দিন পুলিশকে জানিয়েছেন, ২০ হাজার টাকার বিনিময়ে ইসির আরেক ডেটা এন্ট্রি অপারেটর জয়নাল আবেদীনের বাসায় রোহিঙ্গাদের ভোটার বানাতেন তিনি। এর আগে শুক্রবার কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকা থেকে বয়ানকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

প্রতিষ্ঠানটির উপকমিশনার ফারুক উল হক বলেন, গ্রেফতার ইসির কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বয়ানের নাম ওঠে আসে। জবানবন্দিতে বলা হয়- ইসির আরেক ডেটা এন্ট্রি অপারেটর জয়নাল আবেদীনের সঙ্গে পরিচয় ছিল বয়ানের। ২০১৭ সালে জয়নালের মাধ্যমে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অস্থায়ী ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে যোগ দেন বয়ান।  ফারুক উল হক আরও বলেন, জয়নালের সঙ্গে নগরের লাভলেনে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসা-যাওয়া করতেন বয়ান।

রোহিঙ্গা দালাল নজিবুল্লাহ ও আবসারুল্লাহর মাধ্যমে জয়নালের বাসায় রোহিঙ্গাদের ভোটার করতেন বয়ান। এ জন্য প্রতি সপ্তাহে জয়নাল তাকে ২০ হাজার টাকা করে দিতেন। জয়নাল এখন জামিনে রয়েছেন। উল্লেখ্য, এনআইডি জালিয়াতি মামলায় ১৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে ছয়জন আদালতে জবানবন্দি দিয়েছেন।

কিউএনবি/অনিমা/৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit