সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর ও নবীণ বরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, লতিফা-লফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ দেশের শীর্ষ মহিলা কলেজগুলোর মধ্যে অন্যতম করতে শিক্ষার্থীকে লেখাপড়ার প্রতি বেশি মনোনিবেশ হতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে নারী বাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছেন। সরকার যদি কোনদিন দক্ষিণ সুরমা উপজেলায় মহিলা কলেজ সরকারি করণের উদ্যোগ নেয়, তাহলে আমি লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের নাম প্রস্তাব পাঠাবো। লতিফা শফি চৌধুরী মহিলা কলেজ নারী শিক্ষায় গোটা এলাকাকে আলোকিত করেছে।

যেহেতু প্রয়াত এমপি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কলেজটি সরকারি করণের অতীতে আশ্বাস দিয়েছিলেন, আমি তার সম্মানার্থে কলেজটি সরকারিকরণে যা যা প্রয়োজন তা করবো। সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী ও তার স্ত্রী লতিফা চৌধুরী এই অঞ্চলে মহিলা কলেজ প্রতিষ্ঠা করায় গোটা এলাকার মহিলারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে বিদেশে সুনাম অর্জন করছে। এমপি হাবিবুর রহমান হাবিব ৫ মার্চ শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার চারকোটি টাকা ব্যয়ে লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের পাঁচ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উপলক্ষ্যে সংবর্ধনা ও নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনির আহমদ একাডেমীর প্রতিষ্ঠাতা মনির আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর ইউপি চেয়ারম্যান আতিকুল হক, গর্ভনিং বডির সদস্য সিরাজুল ইসলাম এরশাদ, ব্যাংকার ও সাংবাদিক রাজু আহমদ, কলেজের সহকারি অধ্যাপক মিজানুল কবির, শিক্ষার্থী হালিমা বেগম। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আওয়ামীলীগ নেতা মিছবা আহমদ তালুকদার, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহেদ আলী, যুবলীগনেতা বদরুল আলম তুহিন, ইউপি সদস্য রুহুল ইসলাম তালুকদার, শামীম আহমদ প্রমুখ। সভাপতির বক্তব্যে গর্ভনিং বডির সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, আমি আর কোনদিন বিএনপি করবো না ও জাতীয় সংসদেরও প্রার্থী হব না। আমি শুধু মানুষের কল্যাণে কাজ করে যাব। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মারিয়া জান্নাত, গীতা পাঠ করে জয়া আচার্য্য।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit