সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ১৭ মার্চ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

সিলেট প্রতিনিধি : শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।এই হরিনাম সংকীর্ত্তন মহোৎসব সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, পরিবেশনায় শ্রী বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস অনুষ্ঠান হবে।

১৮ মার্চ শুক্রবার ব্রাহ্ম মুহুর্ত থেকে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হয়ে ১৯ মার্চ শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১টায় ভোগারতি দর্শন ও প্রতিদিন দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পরিচালনা করবেন সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।২০ মার্চ রবিবার সকাল ৯টায় কলংক মোচন, পরিবেশনায় কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট। এদিন দুপুর ১টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

নামসুধা পরিবেশনায় রয়েছেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, পনিটুলা, সিলেট। নবসুখী সম্প্রদায়-গোপালগঞ্জ, সখী সম্প্রদায়-কোটালিপাড়া, দীপা রানী সম্প্রদায়-খুলনা, অনুরাধা সম্প্রদায়-কুমিল্লা, শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায়-মৌলভীবাজার ও কিশোরী সম্প্রদায়, করেরপাড়া, সিলেট।শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও জয়নিতাই দাস মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে ষোল প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য সিলেট নগরের পল্লবী আ/এ পনিটুলাস্থ শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit