শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

কিয়েভের ৩০ কিলোমিটার দূরেই রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেই সেনা বহর বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার এই সামরিক বহর গত চারদিন ধরে কিয়েভ অভিমুখে এগিয়ে যাচ্ছে। তবে এখনো শহরটিতে পৌঁছাতে পারেনি।

ব্রিটিশ ও মার্কিন সামরিক গোয়েন্দারা দাবি করেছেন, কিয়েভ ও অন্যান্য শহরে ইউক্রেনীয় সৈন্য এবং সাধারণ জনগণের প্রচণ্ড প্রতিরোধের মুখে তাদের অগ্রযাত্রা কিছুটা থমকে গেছে। এদিকে, এক সপ্তাহের যুদ্ধে রাশিয়ার প্রায় ৯ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে রাশিয়ার ৯ হাজার সেনা নিহত হয়েছে। মাইকোলাইভ শহরের দিকে ২০০ থেকে ৩০০ সেনাসহ বেশ কয়েকটি হেলিকপ্টারকে ধ্বংস করা হয়েছে। এ সকল রুশ সেনাদের বয়স ছিল ১৯-২০ বছর। খবর আল জাজিরার ও স্কাই নিউজের। যদিও কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বিষয়টির সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

কিউএনবি/অনিমা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit