রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

‘সন্তানদের প্রমিত উচ্চারণ শেখাতে অভিভাবকদের সচেতন হতে হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৭৭ Time View

 

ডেস্ক নিউজ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অভিভাবকরা শুদ্ধ উচ্চারণে কথা না বললে, সন্তানরাও শুদ্ধভাবে কথা বলতে উৎসাহিত হয় না। তাই সন্তানদের শুদ্ধ উচ্চারণে কথা বলা শেখাতে, অভিভাবকদের আরো সচেতন হতে হবে।  বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশন আয়োজিত “জনপ্রশাসনে বাংলা ভাষা ব্যবহার: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি সন্তানদের সামনে শুদ্ধভাবে কথা না বলি, তাহলে তারাও শুদ্ধভাবে কথা বলতে বিব্রতবোধ করে। এজন্য সন্তানদের সঠিক ভাবে কথা বলা শেখাতে অভিভাবকদের সচেতনভাবে ভাষার ব্যবহার করতে হবে। সন্তানদের মাঝে যেন মাতৃভাষার ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জন্মায়, সেজন্য শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

তিনি আরও বলেন, জনপ্রশাসনে অনেক সময় পুরনো ধরনের শব্দ ও ভাষারীতির ব্যবহার করা হয়। ফলে, ব্যবহারকারীদের তা বুঝতে অসুবিধা হয়। এজন্য আধুনিক ও সহজ শব্দ চয়নের প্রতি গুরুত্ব দিতে হবে। সরকারি যোগাযোগে প্রাঞ্জল ও বোধগম্য ভাষার ব্যবহার করতে হবে, যাতে জনগণ সহজেই তা বুঝতে পারে।২৪তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক স্বরোচিষ সরকার অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit