সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দেড় মাস বন্ধের পর প্রাথমিকে সশরীরে ক্লাস শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : প্রায় দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে বুধবার থেকে প্রাথমিকে শুরু হয়েছে সশরীরে ক্লাস। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিনই ক্লাস হবে। তবে প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধই থাকছে। আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বিদ্যালয়ে আনার চিন্তাভাবনা রয়েছে সরকারের।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এর কম বয়সীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা নেই।

কিউএনবি/অনিমা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit