শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পাপন বলেছেন ‘খেলবে’; সাকিব বললেন ‘পরে জানাব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা আর কাটছে না। আইপিএলে খেলার জন্য আসন্ন সফরে টেস্ট খেলতে চাননি সাকিব। কিন্তু আইপিএলে তিনি দল পাননি। পরিবর্তিত পরিস্থিতিতে সাকিব টেস্ট খেলবেন কিনা এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন ইতিবাচক মন্তব্য করেছিলেন।

কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই সাকিব বললেন, এ বিষয়ে তিনি যথাসময়ে জানাবেন। প্রোটিয়া সফরের আগে বাংলাদেশের খেলা ২৬ টেস্টের মাঝে সাকিব মাত্র ৮টিতে খেলেছেন! আজ মঙ্গলবার রাজধানীতে একটি পণ্যের প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলবেন কিনা সে ব্যাপারে। জবাবে সাকিব বলেন, ‘আপনার তো জানতে চান (আমি খেলব কিনা)…. এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। ‘

এর আগে গতকাল সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘হ্যাঁ। ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কি বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে।   শোনেন, আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বললাম যে, দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বললো, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit