রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

গ্যাস সংযোগ বিচ্ছন্ন করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১০০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভা সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন এর সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে ও ট্যাংকলরি এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন আহমদের পরিচালনায় জরুরি সভায় উপস্থিত ছিলেন পেট্টোল পাম্প এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, ব্যারিষ্ট্রার রিয়াশদ আজিম আদনান, আলী আসদার মো. ফাহিম, নুরুল ওয়াদে আল বা ফি, হোসেন আহমদ, রিয়াদ আলী, ফয়েজ উদ্দিন আহমদ, ফরহাদ আলী সুমন, কামাল উদ্দিন, ইফতেখার আহমদ, সাজুয়ান আহমদ প্রমুখ।

সভায় সংগঠনগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সভায় সর্বসম্মতিক্রমে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সিলেট বিভাগ জালালাবাদ গ্যাস কর্তৃক কোন সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন না। যদি বিচ্ছিন্ন করা হয় তবে সিলেট বিভাগের সকল সিএনজি স্টেশন বন্ধ করে দেওয়া হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় যে, অবিলম্বে গ্যাসের লোড যেন বৃদ্ধি করা হয়। পেট্রোল, অকটেন ,ডিজেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

সিলেট গ্যাস ফিল্ড থেকে ট্যাংকলরির ডেসপাস চালু করতে হবে। তাছাড়া অনতিবিলম্বে পূর্বে ন্যায় সিলেট বিভাগের সকল গ্যাস ফিল্ড চালু করতে হবে। সভায় গ্যাস তেল ব্যবসায়ী ও শ্রমিকদের হয়রানি বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। যেহেতু জালানী তেলের উপর জনসাধারন নির্ভরশীল সেজন্য সকল সমস্যা দ্রুত সমাধানের জোর দাবি জানানো হয়। অন্যথায় সিলেট বিভাগীয় সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

বার্তা প্রেরক
আমিরুজ্জামান চৌধুরী
মোবাইল: ০১৩১৯-৯৩১৪৩৮
তারিখ: ২৮-০২-২০২২ইং

সিলেট বিভাগ সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্টোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় সভাপতির বক্তব্য রাখছেন আমিরুজ্জামান চৌধুরী।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit