রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

উলিপুরে পাঁচ লাখ চাঁদা দাবীর অভিযোগে থেতরাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

শিমুলদেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে এক সেনা সদস্যকে মারপিট ও পাঁচ লাখ চাঁদা দাবীর অভিযোগে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার আটদিন পর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে এ মামলা হয়। তবে মঙ্গলবার (১ মার্চ) পর্যন্ত ওই চেয়ারম্যানসহ অন্যান্যরা আটক হননি। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকার সেকেন্দার আলীর সাথে পার্শ্ববর্তী মজির উদ্দিনের ছেলে আতাউর রহমান আতার দীর্ঘদিন থেকে একটি দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে দোকানঘর ভাংচুর ও সেকেন্দার আলীকে মারপিট করলে তিনি আতা ও তার লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় আতাউর রহমান আতা।

এরপর থেকেই চেয়ারম্যান সেকেন্দার আলীকে মামলা তুলে নেয়ার জন্য চাপসৃষ্টিসহ পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলেন। আরও জানা গেছে, ১৬ ফেব্রুয়ারী সেকেন্দার আলীর ছেলে সেনা সদস্য সালাহ উদ্দিন ১০ দিনের ছুটিতে বাড়িতে আসেন। পরদিন (১৭ ফেব্রুয়ারী) রাতে সেনা সদস্য তাদের দোকান ঘরের সামনে গেলে চেয়ারম্যান তাকে সেখানে দেখতে পেয়ে মারপিট ও খুন করার হুমকি দেন। এ ঘটনায় ওই সেনা সদস্য ১৯ ফেব্রুয়ারী উলিপুর থানায় জিডি করেন। জিডির বিষয়টি চেয়ারম্যান জানতে পেয়ে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। এরপর ২০ ফেব্রুয়ারী দুপুরে ওই ইউনিয়নের থেতরাই পাকার মাথা নামকস্থানে সেনা সদস্য সালাহ উদ্দিনকে দেখতে পেয়ে চেয়ারম্যান তার বিরুদ্ধে করা পূর্বের মামলা তুলে নিতে বলেন এবং না হলে মামলার খরচ বাবদ ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন।

এ সময় ওই সেনা সদস্য চাঁদা দিতে অস্বীকার করে ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যান ও তার লোকজন সেনা সদস্যকে জোর করে অপহরন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে কক্ষে নিয়ে মারপিট করে গুরুত্বর আহত করেন। পরে সেনা সদস্যকে রক্ষা করার জন্য তার পিতা সেকেন্দার আলী ও মাতা শাহানাজ পারভীন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে চেয়ারম্যান এবং তার লোকজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। ঘটনার আটদিন পর চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিট ও চাঁদাদাবীর অভিযোগে ওই সেনা সদস্যর মামলা নেন থানা পুলিশ। মামলায় ইউপি চেয়ারম্যান আতাসহ নামীয় ১৩ জন ও অজ্ঞাতনামা ১০-১২জনকে আসামী করা হয়। (উলিপুর থানার মামলা নং-৩২)। থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, ঘটনার দিন আমি উপস্থিত ছিলাম না।

তারপরেও আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হওয়া দুঃখজনক। আমরা উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতি ঘটনার প্রতিবাদ জানিয়েছি। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিটসহ চাঁদাদাবীর অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার আটদিন পর মামলা রুজু করার কারন জানতে চাইলে তিনি বলেন, ওই সেনা সদস্যর চিকিৎসাসহ তার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহন করার পর তিনি মামলা দায়ের করেছেন। এ কারনে বিলম্ব হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit