শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

সেন্ট্রাল ফ্রিডম স্কয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ মঙ্গলবার হামলার ষষ্ঠ দিন। ইতোমধ্যে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

কুলেবা লিখেছেন, ‘সেন্ট্রাল ফ্রিডম স্কয়ার এবং খারকিভের আবাসিক জেলাগুলোতে রাশিয়ার বর্বর ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পুতিন ইউক্রেনকে দমাতে পারছেন না। তিনি ক্রোধ থেকে আরও যুদ্ধাপরাধ করছেন, নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছেন। বিশ্ব আরও করতে পারে এবং করতে হবে। চাপ বাড়ান, রাশিয়াকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন!’

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রাশিয়া শহরের বিপুল সংখ্যক বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে সোমবার রাতে অভিযোগ করেছিলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit