বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আমিন আমিন ধ্বনিতে শেষ হলো চরমোনাইর মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৬ Time View

 

ডেস্ক নিউজ : দেশ-জাতির কল্যাণ এবং বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল সমাপ্ত হয়েছে। সমাপনী বয়ান শেষে সোমবার সকাল সাড়ে ৮টায় আখরী মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

এর আগে সমাপনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহর ওলীরা আখিরাতের চিন্তায় ব্যস্ত থাকেন। কিছু মানুষ দুনিয়া, দুনিয়ার সম্পদ ও খাবার নিয়ে ব্যস্ত থাকেন। একশ্রেণীর মানুষ আল্লাহর জিকির না করলে তাদের ভালো লাগে না। আর এক শ্রেণীর মানুষ আছে যাদের জিকির ও মাহফিল সহ্য হয় না। এরা বড়ই অদ্ভুত। রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলেন তাদের নাকি মাহফিলের আওয়াজ ভালো লাগে না। এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামীন হেদায়েত দান করুন। 

চরমোনাই মাহফিল পরিচালনা কমিটি সূত্র জানায়, এবার চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ জন মুসল্লি ইন্তেকাল করেছেন। এর মধ্যে সিরাজগঞ্জ থেকে মাহফিলে আসার পথে একটি ট্রলার দুর্ঘটনায় ৪ জন এবং ষাটোর্ধ্ব ১০ জন মুসল্লী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। জানাজা শেষে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়। উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে পীর সাহেবের বয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী মাহফিলের সূচনা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit