শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইউক্রেনের মামলার আবেদন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার দায়ের করেছে ইউক্রেন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের সর্বোচ্চ আদালতে তারা রাশিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন।

জেলেনস্কি বলেন, গণহত্যার অজুহাত তুলে একটি দেশের সার্বভৌমত্বে আক্রমণের কারণে রাশিয়াকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের কাছে মামলা বিবেচনায় নিয়ে অবিলম্বে রাশিয়ার আক্রমণ বন্ধ করার অনুরোধ জানান তিনি। 

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সেনারা। অভিযান শুরুর চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায় দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit