শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মেলান্দহে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি :  জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ৫ মাসের অন্ত:সত্বা করার অভিযোগে মো.বিলাস (২০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ফেব্রুয়ারী) ভোরে তাকে উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে আটক করা হয়। আটকের পর ওই দিন  দুপুরে অভিযুক্তকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মেলান্দহ উপজেলার টনকি গ্রামের মোস্তান মিয়ার মেয়ে আদ্রা ইউনিয়নের জিনিয়াস স্কুলের ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো। স্কুলের শিক্ষার্থী হওয়ায় ওই স্কুলের শিক্ষক মোঃ বিলাসের সাথে ছাত্রীটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে শিক্ষক বিলাস গত এক বছর ধরে ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক গড়ে তুলে।

এসময় ছাত্রীটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ছাত্রীটির পরিবার ও এলাকাবাসীর নজরে আসে। পরে ঘটনাটি পুলিশকে অবহিত করা হলে  পুলিশ ভোরে শিক্ষক মো: বিলাসকে আটক করে। সে আদ্রা ইউনিয়নের আজগর আলীর ছেলে। আটক ব্যক্তি আদ্রা জিনিয়াস স্কুলের সহকারী শিক্ষক। ওসি আরও জানান,এই ঘটনায় ভূক্তভোগী স্কুল ছাত্রী তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit