মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

রাজধানী কিয়েভ ছেড়েছেন জেলেনস্কি, দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৪ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভ ছেড়ে দেশটির লিভ শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে দাবি রাশিয়ার স্টেট ডুমার স্পিকার  ভিয়াচেসলাভ ভলোদিনের। এ দাবি করে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার এই স্পিকার স্থানীয় সময় শনিবার বলেন, ‌‌‘জেলেনস্কি গতকাল (শুক্রবার) ইউক্রেনের রাজধানী ত্যাগ করেন।’

খবর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুতনিক নিউজের। খবরে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্ট রাদার সদস্যদের বরাত দিয়ে স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন বলেন, তিনি (জেলেনস্কি) সামাজিক যোগাযোগের মাধ্যমে যেসব ভিডিও প্রকাশ করছেন, তা আরও আগে ধারণ করা।

এর আগে বিবিসির খবরে বলা হয়, শুক্রবার থেকে গুঞ্জন শুরু হয়, জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন। তবে শনিবার টুইটারে এক ভিডিওতে এমন গুঞ্জন উড়িয়ে দেন জেলেনস্কি। টুইটারে পোস্ট করা তার এক ভিডিওতে দেখা যায়, কিয়েভের রাস্তায় সাদামাটা পোশাকে হাঁটছেন তিনি।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit