শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী ধ্বংস করেছে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইতিমধ্যে রাজধানী ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে ইউক্রেনের লাখো মানুষ।

এমন পরিস্থিতিতে ফ্রান্সের পর রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটি ১ হাজার ট্যাংকবিধ্বংসী অস্ত্র ও ৫০০টি স্টিংগার সারফেস টু এয়ার মিসাইল সরবরাহ করবে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জার্মানির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit