রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে: রাশেদ খাঁন ১৯ অক্টোবর সারাদেশে বন্ধ থাকবে সোনার দোকান এক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

খাগড়াছড়িতে  করোনার গণ-টিকাদান কর্মসূচি উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩২ Time View

 

জসিম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি : কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্হাপনা টাস্কর্ফোস কমিটির সুপারিশ ক্রমে স্বাস্হ্য অধিদপ্তরের আয়োজনে সারা দেশে একদিনে এক কোটি গণ-টিকাদান কর্মসূচির আওতায় পার্বত্য খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভাতে  একযোগে শুরু হয়েছে করোনার গণ-টিকাদান কর্মসূচি। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণ করছেন নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সের ও শ্রেণীপেশার মানুষ।কভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির 

খাগড়াছড়ি স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, সকাল ৯টা থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও যদি টিকা নিতে মানুষের ভিড় থাকে তাহলে সময় বাড়ানো হবে এবং সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যবিভাগ। টিকাদান কার্যক্রমে রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে। এছাড়াও দায়িত্ব পালন করছে পুলিশ।

জেলার ৩৮ টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় প্রতিটি ইউনিয়নে গড়ে ৩টি করে কেন্দ্র চালু রয়েছে। এছাড়াও পৌর এলাকায় ১২টি  কেন্দ্র রয়েছে। জেলা বা উপজেলা সদর ছাড়াও গ্রামাঞ্চলের টিকা কেন্দ্রগুলোতেও টিকা নিতে আসা মানুষের উপচে  পড়া ভিড়। ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন বা শুধু মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে হাজার হলেই মিলছে করোনার টিকা। করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় গণটিকা নিতে আসা মানুষের আগ্রহ বেড়েছে।

খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ  জানান, কেন্দ্রগুলোতে যারা আসবে তাদের সবাইকে টিকা দেওয়া হবে। আমাদের জেলার ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় আমাদের টার্গেট মোট ৩৬হাজার ৯শ,টিকা প্রদান করা যারা করোনার প্রথম ডোজ গ্রহন করেননি তাদের জন্য। যদি ভিড় বেশি থাকে তাহলে নির্ধারিত সময়ের পরেও টিকা দেওয়া হবে। মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে করোনা টিকা গ্রহনের জন্য আহবান জানান খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ 

   

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit