শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা, জেনে নিন এটি কী?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এদিকে, যুদ্ধ শুরুর বেশ কয়েকদিন আগে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদনে ইউক্রেনে ভয়ঙ্কর ‘ফাদার অব অল বম্বস’ ব্যবহারের আশঙ্কা করা হয়েছে।  জেনে নিন ‘ফাদার অব অল বম্বস’ আসলে কী?

‘ফাদার অব অল বম্বস’ বা এফওএবি কী?

এটি বিশাল শক্তিশালী ৪৪ টনের টিএনটি বোমা, যার অভিঘাতের পরিসর হতে পারে ৩০০ কিলোমিটার অঞ্চলজুড়ে। এটি অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা।

বিমান থেকে এই এফওএবি বোমা ফেলা হয় লক্ষ্যস্থলে। মাঝ আকাশেই এটিকে ডিটোনেট করা হয়। এই বোমা ফাটার পর যে শকওয়েভ এবং তাপমাত্রার সৃষ্টি হয় তার অভিঘাত এতটাই বেশি যে ক্ষতির পরিমাণ কল্পনাও করা যায় না। ২০০৭ সালে এই বোমা তৈরি করে রাশিয়া। আমেরিকার ‘মাদার অব অল বম্বস’ বা এমওএবি’র থেকে এটি চার গুণ বেশি শক্তিশালী।

‘মাদার অব এল বম্বস’ রয়েছে আমেরিকার কাছে। ২০১৭ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করেছিল আমেরিকা। সেই বোমার অভিঘাতে কত মানুষের মৃত্যু হয়েছিল তা অবশ্য প্রকাশ্যে আনেনি যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য সান, নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit