রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি যানজট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৩ Time View

 

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা ও পরিবহণের চাপ বেড়ে যাওয়ায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে পরিবহণ চলাচলে ধীরগতি রয়েছে। শুক্রবার রাত থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলির সবুর খান ফিলিং স্টেশন থেকে সল্লা পর্যন্ত অংশে যানজট রয়েছে। 

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডসংলগ্ন এলাকায় একটি পরিবহণের পেছনে আরেকটি পরিবহণের ধাক্কা লাগে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত পরিবহণ উদ্ধার করে থানায় পাঠানো হয়। এতে মহাসড়কের ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোরের দিকে পরিবহণের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে পুলিশের দাবি, বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের ত্রুটিজনিত কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর হারুন অর রশিদ জানান, সকালে ডিউটিতে আসার পরই যানজট দেখা গেছে। তবে কী কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে সেটি বলা যাচ্ছে না। মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস চলাচল লেনে ট্রাক প্রবেশ করায় যানজট হতে পারে। মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত সেতু থানার আওতাধীন। 

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit