রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

অগ্নিকাণ্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, দশ কোটি টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৬ Time View

 

ডেস্ক নিউজ : পিরোজপুরের মঠবাড়িয়া শহরের প্রধান সড়কে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে শহরের প্রধান সড়কের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত।

মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিকাণ্ডে মেসার্স বাবুল লইব্রেরি, মদিনা রেস্টুরেন্ট ও কয়েকটি জুয়েলারি দোকানসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মঠবাড়িয়া, ভাণ্ডাড়িয়া, বামনা উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান, বসতঘরসহ  প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল আহম্মেদ জানান, একটি  ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করেছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৫শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit