রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কলাপাড়ায় ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু নদীতে অবমুক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৮ Time View

 

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ায় জব্দকৃত ১৮ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা নদীতে অবমুক্ত করেছে র‌্যাব-০৮ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে হাজীপুর সংলগ্ন সোনতলা আন্দারমানিক নদীতে এসব রেণু অবমুক্ত করা হয়।

একইদিন বেলা এগারোটায় পটুয়াখালীর টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে প্লাস্টিক ড্রাম ভর্তি এসব রেণু জব্দ করা হয়। এসময় বাগদা রেণু ধরার অপরাধে আল মামুন (২৭) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ।

র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেণু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। জব্দকৃত এসব বাগদা রেণুর বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit