বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

সিলেট প্রতিনিধি : পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এ পাদুকা উৎসব সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, বিকেল ৪.৫১ মিনিটে শ্রীমদ্ভাগবদ গীতা পরায়ণ, পরিবেশনায়- গীতা সংঘ, করেরপাড়া, সিলেট; সন্ধ্যা ৭.০১ মিনিটে বিশেষ প্রার্থনা, রাত ৮.০১ মিনিটে ধর্মসভা, রাত ৯.০১ মিনিটে শুভ অধিবাস।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬.০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭.০১ মিনিটে পূজা-অর্চ্চনা আরম্ভ, ৮.০১ মিনিটে অঞ্জলি প্রদান, ৯.০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, ১০.০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, ১১.০১ মিনিটে বিশ^ শান্তিকল্পে সমবেত মৌনধ্যান, বেলা ১২.০১ মিনিটে পদাবলী কীর্ত্তন, ১.৩১ মিনিটে রাজভোগ নিবেদন, ২.০১ মিনিটে রাজভোগ প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬.০১ মিনিটে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, ৭.০১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা, রাত ৮.০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, শুভ পাদুকা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক রজত চক্রবর্তী, সদস্য সচিব প্রণব চন্দ পাপ্পু ও কোষাধ্যক্ষ প্রিন্স সেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit