রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

রাণীশংকৈলে একই দিনে দু’জনের মৃত্যু 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একই দিনে দু’জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ২২ ফেব্রুযারি সকালে রাঘবপুর ও রনগাও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর গ্রামের কৃষ্ণ কুমারের ছেলে চন্দন(১৪)
ঢাকা বেড়াতে যাওয়ার জন্য বাবার কাছে টাকা চাই। তার বাবা টাকা দিতে ব্যার্থ হওয়ায় চন্দন অভিমানে গত মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি রাতে সকলের অগোচরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে বাঁশের শরে ঝুলে আত্মহত্যা করে। পরদিন বুধবার ২৩ ফেব্রুয়ারি সকালে পরিবারে লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে। তারা ঘরে চন্দনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চন্দনের মৃতদেহ উদ্ধার করে। 

এদিকে, রনগাও গ্রামের আতিয়া রায়ের বিবাহিত ছেলে ঘামানু রায়(৩১) পারিবারিক কলহের জেরে একই দিনে সকালে নিজ বাড়িতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ওই দিনেই প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে রংপুরে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা যান। ওসি(তদন্ত) জানান,দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষে মৃতদের শেষকৃত্য করা হয়। থানায় দুটি ইউডি মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit