সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৪ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নুর মোহাম্মদ সরদার(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার চাকলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মশিমনগর ইউনিয়নের চাকলা সরদার পাড়ার মৃত মোকছেদ আলী সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, নূর মোহাম্মদ সোমবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে মাঠে রওনা হয় ধান ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে। নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, বেলা ১২ টার দিকে বিদ্যুৎচালিত সেচপাম্পের সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার স্বামীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা সেখান থেকে নূর মোহাম্মদের মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit