সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুরে পিকআপের চাপায় কৃষক নিহত,চালক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে মুরগি বোঝাই একটি পিকআপভ্যানের চাপায় আকতারুল ইসলাম নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় স্থানীয়রা পিকআপভ্যানের চালক রুবেল হোসেনকে আটক করে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার হাকিমপুরে নলতাঘাট মোড়ে।নিহত আকতারুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের শয়লা গ্রামের মৃত কদম আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। স্থানীয়রা জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কৃষক আকতারুল ইসলাম(৪০) মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন।

এসময় রাজগঞ্জ-ত্রিমোহিনী সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা মুরগিবোঝাই একটি পিকআপভ্যান তাকে চাপা দেয় দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রন হারিয়ে পিকআপভ্যানটি সড়কের পাশে ধান ক্ষেতের মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক আকতারের। স্থানীয়রা এসে এসময় পিকআপভ্যানের চালক রুবেল হোসেনকে আটক করে। সন্ধ্যার পর খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহত আকতারের মরদেহ এবং পিকআপ চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পিকআপ চালকের বিরুদ্ধে মামলা করা হয়। মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, মঙ্গলবার সকালে আকতারের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এছাড়াও আটক চালক রুবেল হোসেনকে আদালতে চালান দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit