সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

স্বামীর সাথে বাবার বাড়ি যাওয়া হলো না নববধূ আশা মনির, ট্রাকের ধাক্কায় সড়কেই মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : স্বামীর সাথে বাবার বাড়ি যাওয়া হলো না নববধূ আশা মনি(২০)। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সড়কেই মৃত্যু হয় তার। এসময় নববধূর স্বামী মোটর সাইকেল আরোহী জাকারীয়া হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।সোমবার(২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দলগ্রাম-তুষভান্ডার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।মৃত নববধূ আশা মনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারীয়া হোসেনের স্ত্রী এবং একই উপজেলার দলগ্রাম ইউনিয়নের পশুরাম পাড়া এলাকার অহেদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিন মাস আগে জাকারীয়ার সাথে আশা মনির বিয়ে হয়। সোমবার রাতে স্বামীসহ মোটর সাইকেল যোগে বাবার বাড়ি দলগ্রামে যাচ্ছিলেন আশা মনি। এ সময় বুকসুলা ব্রীজ এলাকায় একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নববধু আশা মনির মৃত্যু হয়। স্থানীয়রা আহত স্বামী জাকারীয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে  পুলিশ মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে। যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit